Dhaka 5:16 pm, Sunday, 15 February 2026

প্রস্তাবিত বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক চলছে

Reporter Name
  • Update Time : 08:08:25 am, Thursday, 6 June 2024
  • / 370 Time View
১০০

অনলাইন ডেস্ক

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবনা পেশ করবেন।

দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। এতে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হবে।

মন্ত্রিসভার অনুমোদনের পর এ প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকেল ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। প্রস্তাবিত এ বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। এটি আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত এ বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রস্তাবিত বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক চলছে

Update Time : 08:08:25 am, Thursday, 6 June 2024