Dhaka 5:13 pm, Saturday, 7 February 2026

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

Reporter Name
  • Update Time : 01:19:32 pm, Monday, 4 July 2022
  • / 386 Time View
৭৪

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজেন্দ্র রবীদাস (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের দক্ষিণ ধীতপুর রাজশাহিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার বিরুনীয়া মোড় জুগিপাড়া এলাকার হাটিমুল রবীদাসের ছেলে রাজেন্দ্র রবীদাস ৪০০ টাকা চুক্তিতে দক্ষিণ ধীতপুর রাজশাহিপাড়া এলাকায় সুরুজ বাঙালির কড়ই গাছের ডাল কাটতে যান। এ সময় গাছের মাঝদিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থাকায় অসাবধানতাবসত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে নিহতের লাশটি উদ্ধার করে। পলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. কামরুজ্জামান জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, লাশটি উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

Update Time : 01:19:32 pm, Monday, 4 July 2022