DHAKA 11:53 am, Wednesday, 4 March 2026

হারিয়ে যাওয়া অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের দিল পল্টন থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:30:28 অপরাহ্ন, মঙ্গলবার, 3 মার্চ 2026
  • / 41 Time View
৪৯

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের উপস্থিতিতে গতকাল উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ফেব্রুয়ারি মাসে এসব মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

উল্লেখ্য, বিগত প্রায় ১ বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় সাত শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

হারিয়ে যাওয়া অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের দিল পল্টন থানা পুলিশ

Update Time : 05:30:28 অপরাহ্ন, মঙ্গলবার, 3 মার্চ 2026