হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান চেয়ারম্যান কে হারিয়ে আলফাডাঙ্গা উপজেলায় কাজী মনিরুলের জয়
- Update Time : 06:30:12 পূর্বাহ্ন, শনিবার, 8 জুন 2024
- / 356 Time View
মোঃ রফিক,জেলা প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন কাজী মনিরুল হক মনির বেসরকারি ফলে মোটরসাইকেল প্রতীকে ১৪৭১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
বুধবার (৫ জুন) সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমীন ইয়াছমীন
তিনি জানান মোটরসাইকেল প্রতীকে কাজী মনিরুল হক ১৪৭১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপপ্রিস প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান জাহিদুল হাসান জাহিদ মিয়া ১০৮৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন
নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মনিরুল হক মনির কে আলফাডাঙ্গা উপজেলার জনগণ গোলাপ বকুল রজনীগন্ধা ফুলের মালা তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




















