Dhaka 4:58 am, Saturday, 28 February 2026

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

সোহেল আমান, রাজশাহী ব্যুরো
  • Update Time : 03:53:11 অপরাহ্ন, বৃহস্পতিবার, 26 ফেব্রুয়ারি 2026
  • / 99 Time View
১১২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকায় তেলকুপি বিওপি থেকে একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে টহল দল মোঃ সাকিবুল হাসান (১৯) নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়। তিনি জমিনপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ মনিরুল ইসলাম।

আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়—ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ
,০১টি মোবাইল ফোন। অভিযানের সময় আরও ৩ জন সহযোগী পালিয়ে যায় বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন জানায়, গত তিন মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত—০৮ জন আসামি আটক, প্রায় ৩,২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

  • তিনি বলেন,
    “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

Update Time : 03:53:11 অপরাহ্ন, বৃহস্পতিবার, 26 ফেব্রুয়ারি 2026