সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার
- Update Time : 05:48:00 অপরাহ্ন, শুক্রবার, 27 ফেব্রুয়ারি 2026
- / 69 Time View
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদী সংলগ্ন বালুর মাঠে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— অপূর্ব (২৪), উত্তর আজিবপুর (আওয়াল বন), সিদ্ধিরগঞ্জ; মোঃ আক্তার হোসেন (৩৭), পাইনাদী মিজমিজি, সিদ্ধিরগঞ্জ; মোঃ হাবিব মিয়া (৩০), মানিকদি, দুলালপুর ইউনিয়ন, শিবপুর, নরসিংদী; এবং আঃ আউয়াল (৩৫), নাতিরাবাদ, সুলতান মাহমুদপুর আবাসিক এলাকা, হবিগঞ্জ সদর।
এ সময় তাদের হেফাজত থেকে একটি লোহার তৈরি চাইনিজ কুড়াল, একটি লোহার সাবল, একটি সাদা রঙের এসএস পাইপ, একটি লোহার তৈরি চাপাতি এবং অবৈধ মাদকদ্রব্য ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।





















