DHAKA 9:03 am, Friday, 13 March 2026

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

  • Update Time : 05:31:34 পূর্বাহ্ন, শনিবার, 10 আগস্ট 2024
  • / 294 Time View
৯৫

অনলাইন ডেস্ক;-

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে আবু সাঈদের বাড়িতে পৌঁছান তিনি।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রংপুর আসেন প্রধান উপদেষ্টা।

নিহত আবু সাঈদের বাড়িতে পৌঁছে ড. ইউনূস তার কবর জিয়ারত করেন। মোনাজাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

কবর জেয়ারত শেষে প্রধান উপদেষ্টা আবু সাঈদের ঘরে যান। সেখানে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরে ড. মুহাম্মদ ইউনুস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন। আবু সাঈদ যেখানে গুলিবিদ্ধ হন সেই জায়গাটিও পরিদর্শন করবেন তিনি।

আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

Update Time : 05:31:34 পূর্বাহ্ন, শনিবার, 10 আগস্ট 2024