মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৮
- Update Time : 11:02:00 পূর্বাহ্ন, শনিবার, 20 ডিসেম্বর 2025
- / 216 Time View
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আট জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ি মহেশখালী থানাধীন ধলঘাটা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ আট জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















