Dhaka 5:01 am, Saturday, 28 February 2026

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দন্ডপ্রাপ্ত খান আকরামের খালাস

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 12:57:16 অপরাহ্ন, বৃহস্পতিবার, 26 ফেব্রুয়ারি 2026
  • / 30 Time View

ফাইল ছবি

৪১

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আকরামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী। প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

২০১৫ সালের ১১ আগস্ট, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন খান আকরাম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দন্ডপ্রাপ্ত খান আকরামের খালাস

Update Time : 12:57:16 অপরাহ্ন, বৃহস্পতিবার, 26 ফেব্রুয়ারি 2026