DHAKA 5:29 am, Tuesday, 10 March 2026

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলির ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:30:37 অপরাহ্ন, বুধবার, 4 মার্চ 2026
  • / 61 Time View
৬৭

রাজধানীর ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামি।

গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) ও সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। এ সময় তাদের হেফাজত থেকে দুইটি পিস্তল, একটি রিভালবার, দুইটি ম্যাগাজিন,  ২৩ রাউন্ড তাজা গুলি,  পাঁচ রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে ওয়ারী থানার স্বামীবাগস্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

পুলিশ আরো জানায়, এ ঘটনার পর তাৎক্ষনিক ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে দুস্কৃতকারীদের পলায়নের রাস্তায় অনুসরণ করলে পুলিশের ধাওয়া খেয়ে একটি অস্ত্র ফেলে পলায়ন করে, সে সময় ঘটনায় ব্যবহৃত চার রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওয়ারী থানা পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস ও ওমর ফারুক সায়েমকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ ঘটনায় ব্যবহৃত একটি  পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সোলায়মান হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ওয়ারী থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয় ও পৃথক আরো একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলির ঘটনায় গ্রেফতার ৪

Update Time : 03:30:37 অপরাহ্ন, বুধবার, 4 মার্চ 2026