DHAKA 7:41 am, Wednesday, 11 March 2026

মহাখালীতে সড়ক-রেলপথ অবরোধ, আটকে আছে ২ ট্রেন

  • Update Time : 07:31:19 পূর্বাহ্ন, সোমবার, 18 নভেম্বর 2024
  • / 310 Time View
১৫২

অগ্নিশিখা প্রতিবেদকঃ মহাখালীর রেলগেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। ফলে আপাতত ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

এর আগে অবরোধের মধ্যে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থামায় বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

মহাখালীতে সড়ক-রেলপথ অবরোধ, আটকে আছে ২ ট্রেন

Update Time : 07:31:19 পূর্বাহ্ন, সোমবার, 18 নভেম্বর 2024