বিশ্বনাথে সাবিলিল্লাহ প্রজেক্টের নগদ অর্থ বিতরণ
- Update Time : 06:49:46 অপরাহ্ন, শনিবার, 28 ফেব্রুয়ারি 2026
- / 40 Time View
আর্থ-মানবতার সেবায় নিয়োজিত সাবিলিল্লাহ প্রজেক্ট,লালটেক (দরগা বাড়ি) বিশ্বনাথ,সিলেটের উদ্দ্যোগে সেন্ট পিটারস ও আশফোর্ড হাসপাতাল ইউকে’র রেজিস্ট্রার,সমাজসেবক ডা:আতাউর রহমানকে সংবর্ধনা ও সাবিলিল্লাহ প্রজেক্টের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী দানশীল ব্যাক্তিত্ব আলমাছ আলীর অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব-অসহায় সাড়ে চারশত পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২৮শে ফেব্রুয়ারি(শনিবার)বিকেলে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় হলরুমে সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ শাখার টিম প্রধান আজম আলীর সভাপতিত্বে ও লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাসুক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেন্ট পিটারস ও আশফোর্ড হাসপাতাল ইউকে’র রেজিস্ট্রার সমাজসেবক ডা:আতাউর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন,বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব মজিরুল ইসলাম তকবির মিয়া,আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শাহিন উদ্দিন,ইসলামী ব্যাংক কামাল বাজার আউলেট শাখার ইনচার্জ আনোয়ার হোসেন,অলংকারি ইউনিয়ন পরিষদের ৭ং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিন,অলংকারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ফজলু মিয়া,অলংকারি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শামিম আহমদ।
অনুষ্ঠানে ডা:আতাউর রহমান ও আলমাছ আলীর ভুয়সী প্রশংসা করে বক্তারা বলেন মানবতার সেবায় তাদের এই কাজগুলো যেন আল্লাহপাক কবুল করেন এবং তাদের এই ধারা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
এ সময় উপস্থিত ছিলেন,সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ শাখার সদস্য মাশহুদ মিন্টু,ইউসুফ আলী,রাকিব আহমদ,মাসুক আহমদ,আব্দুল মজিদ,মনসুর আলী,খায়রুল আমীন,নুরুল জামান,সুলতান আহমেদ,হোসাইন আহমদ,আহমদ আলী,বুরহান উদ্দিনসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন প্রজেক্টের সদস্য মাওলানা হাবিবুর রহমান।
























