Dhaka 4:45 am, Wednesday, 25 February 2026

বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদার ও ১ হাজার নতুন ট্রলি সংগ্রহের নির্দেশ

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 05:11:51 অপরাহ্ন, মঙ্গলবার, 24 ফেব্রুয়ারি 2026
  • / 26 Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন। ছবি: পিআইডি

৩৩

দেশের সব বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি মাসের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, ‘যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।

বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় মশার উপদ্রব কমাতে অবিলম্বে মশানাশক ওষুধ ছিটানোর ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই যেন যাত্রীসেবার মান ক্ষুন্ন না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট নিরসন করা জরুরি। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে দ্রুত ১ হাজার নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ নিতে হবে। যাত্রীরা যেনো কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়ই চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।

মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information

বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদার ও ১ হাজার নতুন ট্রলি সংগ্রহের নির্দেশ

Update Time : 05:11:51 অপরাহ্ন, মঙ্গলবার, 24 ফেব্রুয়ারি 2026