DHAKA 8:58 am, Friday, 13 March 2026

নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

  • Update Time : 11:01:58 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 6 মার্চ 2025
  • / 174 Time View
১০৩

সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৪ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকার এসিআই গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিম মিয়ার ছেলে। তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (৫ মার্চ) দুপুরে র‌্যাব -১১ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৪ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে র‌্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল সিদ্ধিরগঞ্জ থানাধীন পানিরকল এসিআই গেইটের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করেন। এ সময় রাত ৮ টার দিকে সন্দহভাজন এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতকে তল্লাশী করে খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মেহেদী হাসান অবৈধ ভাবে বিদেশি রিভলবারটি সংগ্রহ ও অসৎ উদ্দেশ্যে বহন করার কথা তাদের জানিয়েছে। এছাড়া তার কাছে রিভলবার রাখার কোন বৈধ কাগজপত্র নাই। পরে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় আটককৃত ওই যুবকের বিরুদ্ধে র‌্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

Update Time : 11:01:58 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 6 মার্চ 2025