DHAKA 5:29 am, Tuesday, 10 March 2026

নারায়ণগঞ্জের ফতুল্লায় নগদ অর্থসহ বিভিন্ন মামলার ২৪ আসামি গ্রেফতার

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 11:09:27 অপরাহ্ন, শনিবার, 7 মার্চ 2026
  • / 189 Time View
২০৫

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতি প্রস্তুতি, মাদক ও জুয়ার মামলার আসামিসহ বিভিন্ন পরোয়ানাভুক্ত মোট ২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়ার আসর থেকে নগদ অর্থও উদ্ধার করা হয়।

শনিবার (০৭ মার্চ ) ফতুল্লা থানা পুলিশের নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ফতুল্লা থানা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দিন ও রাতব্যাপী পৃথক অভিযানে ডাকাতি প্রস্তুতি, মাদক ও জুয়ার মামলার আসামিসহ বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত মোট ২৪ জনকে আটক করা হয়।

এ সময় জুয়ার আসরে অভিযান চালিয়ে কয়েকজন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক মাদক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক কয়েকজন পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে।

ফতুল্লা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক, জুয়া ও সন্ত্রাস দমনে ফতুল্লা থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জের ফতুল্লায় নগদ অর্থসহ বিভিন্ন মামলার ২৪ আসামি গ্রেফতার

Update Time : 11:09:27 অপরাহ্ন, শনিবার, 7 মার্চ 2026