DHAKA 5:29 am, Tuesday, 10 March 2026

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা

সাহাবুদ্দিন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : 05:18:49 অপরাহ্ন, বৃহস্পতিবার, 5 মার্চ 2026
  • / 83 Time View
৯৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সহযোগী লিটনও ছুরিকাঘাতে আহত হয়। বৃহস্পতিবার ভোর রাত ৪টায় পঞ্চবটি মোড়ে এঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, ঢাকা-নারায়নগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য বাবু গড়ে তুলেন এক বাহিনী ন্যাড়া নামে পরিচিতি। ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু ও লিটন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানপুর ৩শ” শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত্যু ঘোষণা করে ও লিটনের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে। পঞ্চবটি মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু নিহত। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে তাদের গ্রুপের মধ্যে এ হত্যাকান্ড ঘটতে পারে। বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে এবং সে তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা

Update Time : 05:18:49 অপরাহ্ন, বৃহস্পতিবার, 5 মার্চ 2026