Dhaka 5:20 am, Saturday, 28 February 2026

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সোহেল আমান, রাজশাহী ব্যুরো
  • Update Time : 06:38:43 অপরাহ্ন, শনিবার, 21 ফেব্রুয়ারি 2026
  • / 47 Time View
৬২

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ আরও অনেকে। তাদের আত্মত্যাগের স্মৃতিতেই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়।

জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ এবং জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানবর্গ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগ(এলইডিজি), চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা বিচার বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড,চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ, জেলা কারাগার, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন, চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নবাবগঞ্জ সরকারি কলেজ এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Update Time : 06:38:43 অপরাহ্ন, শনিবার, 21 ফেব্রুয়ারি 2026