DHAKA 11:25 pm, Tuesday, 10 March 2026

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান-স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 01:40:36 অপরাহ্ন, বুধবার, 4 মার্চ 2026
  • / 76 Time View
৮৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে ব্যাপক সাঁড়াশি অভিযান চালানো হবে। তিনি এ কথা জানিয়েছেন বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে শুরু করে সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী আসামিদের তালিকা তৈরি করা হচ্ছে। এরপর নির্মোহভাবে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি জনগণের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, দেশের শান্তি ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এই অভিযান নেওয়া হবে এবং আশা করা যায় খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান-স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 01:40:36 অপরাহ্ন, বুধবার, 4 মার্চ 2026