Dhaka 4:45 am, Wednesday, 25 February 2026

খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

অনলাইন ডেস্ক
  • Update Time : 03:50:07 অপরাহ্ন, মঙ্গলবার, 24 ফেব্রুয়ারি 2026
  • / 33 Time View

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার দেশব্যাপী ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। ছবি : পিআইডি

৪০

দেশব্যাপী ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সচিবালয়ের পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

এ সময় উপস্থিত ছিলেন— পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, কৃষি, খাদ্য ও মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী  মীর শাহে আলম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি।

সভায় পানি সম্পদ মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় খান খনন কর্মসূচি দিয়ে মহা বিপ্লব ঘটিয়েছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার, জনগণের নির্বাচিত সরকার।

জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সকল কিছু করবে বলে তিনি জানান।

খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আাগামী তিন দিনের মধ্যে কর্মপরিকল্পনা দিতে আহ্বান জানান।

এ সময় খাল খনন টেকসই করা, মানুষের জীবন-জীবিকা নির্ভর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুপুত্বারোপ করেন মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও ৫ কোটি বৃক্ষরোপনে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খাল খনন বাস্তবায়নে জন্য পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে। চলতি অর্থ বছর ও আগামী বছরগুলোতে সংশ্লিষ্ট মন্তণালয়গুলো কি কাজ করবে, তার সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।

আগমী পাঁচ বছরে নির্ধারিত ২০ হাজার কি. মি. ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ বাস্তবায়ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information

খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

Update Time : 03:50:07 অপরাহ্ন, মঙ্গলবার, 24 ফেব্রুয়ারি 2026