DHAKA 3:57 pm, Saturday, 7 March 2026

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সম্মানে শোক বইতে স্বাক্ষর করেছেন মিয়া গোলাম পরওয়ার

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 05:43:03 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026
  • / 39 Time View
৫০

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে ঢাকায় ইরান দূতাবাসে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার সকালে তিনি ইরান দূতাবাসে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইতে স্বাক্ষরকালে তিনি বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাদের প্রতি তাঁর অসীম রহমত নাযিল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত-এই উপলব্ধি থেকেই তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।

তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সম্মানে শোক বইতে স্বাক্ষর করেছেন মিয়া গোলাম পরওয়ার

Update Time : 05:43:03 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026