DHAKA 4:18 am, Friday, 13 March 2026

আনসারদের বিক্ষোভে অবরুদ্ধ সচিবালয়

  • Update Time : 08:50:33 পূর্বাহ্ন, রবিবার, 25 আগস্ট 2024
  • / 332 Time View
১০৬

অগ্নিশিখা প্রতিবেদকঃজাতীয়করণের দাবিতে সচিবালয় গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন আনসার বাহিনীর সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন বলে মাইকে ঘোষণা দেয়া হচ্ছে।

রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে তারা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেন। আনসার বাহিনীর সহস্রাধিক সদস্য এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ের ভেতর থেকে কেউ বাইরে বের হতে কিংবা ঢুকতে পারছেন না। সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার জন্য পাঁচটি গেটই বন্ধ রয়েছে।

সচিবালয়ের ভেতর থেকে কেউ বাইরে বের হতে কিংবা ঢুকতে পারছেন না। সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার জন্য পাঁচটি গেটই বন্ধ রয়েছে।

চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।

দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।

সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। কর্মকর্তা-কর্মচারীসহ অনেক দর্শনার্থীকে বের হতে না পেরে সচিবালয়ের ভেতরের গেটগুলোর সামনে অবস্থান করতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গঠিত হয় অন্তবর্তী সরকার।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন। এজন্য বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ থাকতে হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

আনসারদের বিক্ষোভে অবরুদ্ধ সচিবালয়

Update Time : 08:50:33 পূর্বাহ্ন, রবিবার, 25 আগস্ট 2024