DHAKA 12:15 am, Tuesday, 19 May 2026

৬ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের তফসিল

  • Update Time : 09:53:07 পূর্বাহ্ন, সোমবার, 5 ফেব্রুয়ারি 2024
  • / 409 Time View
১২৪

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিলের ঘোষণার আগে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী ও ভোট গ্রহণের দিন তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন (ইসি)।

ওই দিন সকাল ১১টায় সংরক্ষিত নারী আসনের তফসিল নিয়ে বৈঠকে বসবে ইসি। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কমিশন বৈঠকের পরেই তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৫০ সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল মঙ্গলবার ঘোষণা করা হবে। বৈঠকের পরে সব কিছু জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্ররা বিজয়ী হওয়ায় সংরক্ষিত নারী আসনগুলো নিয়ে তুমুল আলোচনা হয়।

স্বতন্ত্ররা সংরক্ষিত আসনগুলোর বিষয়ে মনোনয়ন দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়ায় বাকি থাকে দুটি আসন। সংসদের বিরোধী দল হিসেবে এ আসনগুলোতে নারী প্রার্থীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

৬ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের তফসিল

Update Time : 09:53:07 পূর্বাহ্ন, সোমবার, 5 ফেব্রুয়ারি 2024