DHAKA 5:29 pm, Thursday, 12 March 2026

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পর্শে জামাই – শশুরের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : 11:57:53 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 26 ডিসেম্বর 2024
  • / 186 Time View
৮৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধিন ভবনের তিন তলায় লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে ছায়াপদ (৪৫) ও নীলদাস (৬০) নামে জামাই শ্বশুর ২ জন ভ্যান গাড়ি চালকের মৃত্যু হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় কদমতলী বড় পুকুরপাড় এলাকায় ফয়সাল আহমেদের বাড়িতে এঘটনা ঘটে।

নিহত ছায়াপদ নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ তিতপাড়া গ্রামের ডেজাল বর্মনের ছেলে আর নীলদাস একই থানার পাথর খুড়া গ্রামের হরিসের ছেলে। তারা দুজনই সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া। তারা সম্পর্কে দুজন জামাই শ্বশুর বলে জানা গেছে।

বাড়ির মালিক ফয়সাল আহমেদ জানান, ভবনের কাজের জন্য দুটি ভ্যানগাড়ি দিয়ে লোহার এঙ্গেল আনা হয়। ভ্যান গাড়ির চালক ছায়পদ ও নীলদাস এঙ্গেল গুলো ভবনের তিন তলার ছাদে উঠাচ্ছিলেন। এমন সময় অসাবধান বশত লোহার এঙ্গেল ভবনের উপরের বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদৃৎস্পর্শে হয়ে তারা তিন তলা থেকে ছিটকে নিচে পড়ে যায়। পরে তাদেরকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে নিহতদের স্বজনদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, নির্মাণাধিন ভবনে লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুজন ভ্যানগাড়ি চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। কিন্তু সেখানে গিয়ে পুলিশ কাউকে পায়নি। বাড়ির মালিক তাদের হাসপাতালে নিয়ে গেছে। তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পর্শে জামাই – শশুরের মর্মান্তিক মৃত্যু

Update Time : 11:57:53 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 26 ডিসেম্বর 2024