DHAKA 12:29 am, Tuesday, 19 May 2026

সিইসি হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনারের পদত্যাগ

  • Update Time : 08:53:56 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 5 সেপ্টেম্বর 2024
  • / 291 Time View
১০৭

অগ্নিশিখা প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার পদত্যাগ করছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সিইসি পদত্যাগের ঘোষণা দেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মো: আলমগীর ও মো: আনিসুর রহমানও পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরো সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমিসহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজমান অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্তে কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব।

এরপর সিইসি পদত্যাগপত্র সই করে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের হাতে তুলে দেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.), মো: আহসান হাবিব খান ও মো: আলমগীর উপস্থিত ছিলেন। তবে বেগম রাশিদা সুলতানা ও মো: আনিসুর রহমান উপস্থিত ছিলেন না।

এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কাজী হাবিবুল আউয়াল কোনো জবাব দেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

সিইসি হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনারের পদত্যাগ

Update Time : 08:53:56 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 5 সেপ্টেম্বর 2024