DHAKA 1:08 am, Tuesday, 19 May 2026

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

  • Update Time : 08:12:46 পূর্বাহ্ন, বুধবার, 11 সেপ্টেম্বর 2024
  • / 301 Time View
১২৭

অগ্নিশিখা প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি এ ভাষণ দেবেন। তার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।

জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর ঢাকা পোস্টকে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হয়েছে। এ সময়ে সরকারের নেওয়া নানা পদক্ষেপের বিষয়ে জাতিকে জানানোর জন্য এই ভাষণ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

এর আগে দায়িত্ব নেওয়ার ১৭ দিন পর গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।

সেই ভাষণে দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে দায়িত্ব গ্রহণ করার কথা জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ কখন নির্বাচন হবে, কি সংস্কার হবে, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ বন্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Update Time : 08:12:46 পূর্বাহ্ন, বুধবার, 11 সেপ্টেম্বর 2024