DHAKA 11:04 am, Thursday, 14 May 2026

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ

  • Update Time : 05:41:52 পূর্বাহ্ন, বুধবার, 26 মার্চ 2025
  • / 201 Time View
১৪২

সাভার প্রতিনিধি: সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তা প্রতিহত করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। ৭১ এবং ২৪ আলাদা কিছু না। একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে। যারা এটাকে পরস্পরবিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ।

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন দেয়া হলে তা মেনে নেয়া হবে না জানিয়ে তিনি বলেন, পুরানো সংবিধান চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেয়ার পাঁয়তারা চলছে।

নাহিদ আরও বলেন, ৭১ এর স্বাধীনতা ও ২৪ এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। তাদের প্রতিহত করবে এনসিপি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ

Update Time : 05:41:52 পূর্বাহ্ন, বুধবার, 26 মার্চ 2025