DHAKA 6:34 pm, Saturday, 7 March 2026

শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য থাকবে পাঠ্যপুস্তকে

  • Update Time : 06:06:13 পূর্বাহ্ন, সোমবার, 2 ডিসেম্বর 2024
  • / 181 Time View
৬৩

অগ্নিশিখা প্রতিবেদকঃ গত ১৫ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কীভাবে অর্থ পাচার হয়েছে, তা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। রবিবার (১ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান প্রতিবেদন আজ সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশিত হবে।

প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।

পরীক্ষা করা সাতটি প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১,১৪,০০০ কোটি টাকা। অতিরিক্ত উপাদান যোগ করে, জমির দাম বেশি দেখিয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে ১,৯৫,০০০ কোটি টাকা করা হয়।

তিনি বলেন, ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় ৭০ শতাংশ বাড়ানো হয়েছে।

কমিটির আরেক সদস্য অধ্যাপক এ কে এনামুল হকের রেফারেন্স দিয়ে শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর ৪০ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

শেখ হাসিনার অর্থ পাচারের তথ্য থাকবে পাঠ্যপুস্তকে

Update Time : 06:06:13 পূর্বাহ্ন, সোমবার, 2 ডিসেম্বর 2024