মেঘনায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- Update Time : 07:58:57 অপরাহ্ন, শুক্রবার, 16 জানুয়ারি 2026
- / 77 Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 50;
আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রামপ্রসাদের চর বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।



















