DHAKA 12:57 am, Tuesday, 19 May 2026

মুশতাক-তিশার ভিডিও সরাতে আইনি নোটিশ

  • Update Time : 09:08:34 পূর্বাহ্ন, রবিবার, 18 ফেব্রুয়ারি 2024
  • / 396 Time View
১১৬

অগ্নিশিখা ডেস্কঃ খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশাকে জ্ঞানপাপী, কু-শিক্ষিত, সমাজবিরোধী, যৌন উত্তেজনা সৃষ্টিকারী, তরুণ প্রজন্ম ধ্বংসকারী, প্রতারক ও সভ্যতা বিরোধী লোক বলে মন্তব্য করে লিগ্যাল নোটিশ দিয়েছেন আইনজীবী মো. তানভীরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসাইনের পক্ষে এ আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

নোটিশে বলা হয়, এই দম্পতির অসম বিয়ে, বিয়ের পূর্বের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করছেন এবং সাক্ষাৎকার দিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। মুশতাক-তিশার এ ধরনের ভিডিও সমাজের জন্য কোনো উপকার বয়ে আনে না। বরং তরুণ প্রজন্মকে কুপথের দিকে ধাবিত করে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে মুশতাক-তিশা দম্পতির দৃশ্যমান যত প্রকাশনা, ভিডিও ও সাক্ষাৎকার রয়েছে তা সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো ভিডিও তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে মুশতাক-তিশা দম্পতিকে কেন্দ্র করে তৈরি করা কনটেন্ট/ভিডিও/সাক্ষাৎকার যা এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে এবং সামাজিকযোগাযোগ মাধ্যমে দৃশ্যমান রয়েছে তা প্রত্যাহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

মুশতাক-তিশার ভিডিও সরাতে আইনি নোটিশ

Update Time : 09:08:34 পূর্বাহ্ন, রবিবার, 18 ফেব্রুয়ারি 2024