DHAKA 12:35 am, Tuesday, 19 May 2026

ভালুকায় মহাসড়কে ডাকাতির সময় হাতেনাতে ৪ ডাকাত আটক

  • Update Time : 05:10:22 অপরাহ্ন, রবিবার, 21 আগস্ট 2022
  • / 426 Time View
১২৯

ভালুকায় মহাসড়কে ডাকাতির সময় হাতেনাতে ৪ ডাকাত আটক

মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির সময় হাতেনাতে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) রাতে মহাসড়কের হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধাওয়া করে ওই ডাকাতদের আটক করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস, একটি পিক আপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন, রডসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ সদরের চরপাড়া এলাকার মৃত আব্দুল হেলিমের ছেলে সেলিম মিয়া (৪০), একই এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ মিয়া (৩২), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জুগিরসিট এলাকা মৃত হাফিজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৩) ও ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মজিবুরের ছেলে রুবেল মিয়া (৩৫)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ এ ডাকাত দলটি মহা সড়কের বিভিন্ন এলাকায় বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণাঙ্কার লুট করে আসছিল। ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের ধাওয়া করলে এক পর্যায়ে ডাকাতরা বাস ফেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ওই ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

এসময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮২২৯), একটি নম্বরবিহীন পিক আপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন রডসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ভালুকায় মহাসড়কে ডাকাতির সময় হাতেনাতে ৪ ডাকাত আটক

Update Time : 05:10:22 অপরাহ্ন, রবিবার, 21 আগস্ট 2022