DHAKA 12:56 am, Tuesday, 19 May 2026

বায়তুল মোকাররমের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে সরকার

  • Update Time : 05:29:38 পূর্বাহ্ন, শনিবার, 21 সেপ্টেম্বর 2024
  • / 310 Time View
১২০

অগ্নিশিখা প্রতিবেদকঃ জুমার নামাজের ইমামতি নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভেতরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমআর নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে মসজিদের অভ্যন্তরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদে এ ধরনের হামলা ও ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। কিন্তু তিনি হঠাৎ শুক্রবার নামাজ পড়াতে আসলে মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মসজিদের মধ্যেই দুই গ্রুপের মুসল্লিরা সংঘর্ষে জড়ায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

বায়তুল মোকাররমের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে সরকার

Update Time : 05:29:38 পূর্বাহ্ন, শনিবার, 21 সেপ্টেম্বর 2024