DHAKA 2:00 am, Sunday, 15 March 2026

নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : 04:46:43 অপরাহ্ন, সোমবার, 19 জানুয়ারি 2026
  • / 163 Time View
১৮৪

দেশব্যাপী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিরবিচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর এক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী শামশুল হকের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে নাজিরপাড়া এলাকায় নৌবাহিনী ও স্পেশাল ফোর্স (সোয়াডস্) এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে রাতের অন্ধকারে ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয় অভিযানিক দল।

আটককৃত সন্ত্রাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের একটি ছাপড়ি ঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ০২টি বিদেশি পিস্তল, পিস্তলের ০৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের, ০২ রাউন্ড তাজা গোলা, ০১টি দেশীয় ধারালো অস্ত্র।

আরও জানা যায়, শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত সন্ত্রাসীকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে।

জানা গেছে, সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে দেশের ০৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টের মাধ্যমে প্রায় ৫ হাজার নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী আটক

Update Time : 04:46:43 অপরাহ্ন, সোমবার, 19 জানুয়ারি 2026