DHAKA 1:48 am, Sunday, 15 March 2026

জাপান সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

  • Update Time : 12:20:32 অপরাহ্ন, সোমবার, 14 অক্টোবর 2024
  • / 228 Time View
৮২

অগ্নিশিখা প্রতিবেদকঃ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক সরকারি সফরে আজ সোমবার (১৪ অক্টোবর) জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চিফ অব স্টাফ অব জাপান সেলফ ডিফেন্স ফোর্স জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে ১৪ থেকে ১৮ অক্টোবর জাপান সফর করবেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠেয় ‘এয়ার ফোর্স ফোরাম ইন জাপান’ অনুষ্ঠান উপলক্ষ্যে ইন্দো-প্যাসিফিক এয়ার চিফস কনফারেন্স ইন টকিওসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন।

এ ছাড়া, বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

জাপান সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

Update Time : 12:20:32 অপরাহ্ন, সোমবার, 14 অক্টোবর 2024