DHAKA 12:48 am, Tuesday, 19 May 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

  • Update Time : 01:53:11 অপরাহ্ন, মঙ্গলবার, 5 ডিসেম্বর 2023
  • / 421 Time View
১৪৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক রোজিমের লাশ দেশে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে বাংলাদেশ পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এর আগে গত সোমবার রোকনপুর সীমান্তের ২২৪ নম্বর মেইন পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার, ১৫৯ বিএসএফের আরকে ওয়াদা বিওপি কমান্ড্যান্ট অশোক কুমার, বাংলাদেশ পুলিশের গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক, ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার পুলিশ কর্মকর্তা, রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মিঠুন আলী ও নিহতের বাবা আবুল কালাম। ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, মঙ্গলবার সকালে রোজিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউপি সদস্য মিঠুন আলী জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে রোকনপুর গ্রামে লাশ দাফন করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন রোজিম (৩৫) নামে ওই বাংলাদেশি গরুর রাখাল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

Update Time : 01:53:11 অপরাহ্ন, মঙ্গলবার, 5 ডিসেম্বর 2023