DHAKA 1:07 am, Tuesday, 19 May 2026

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

  • Update Time : 11:26:44 পূর্বাহ্ন, রবিবার, 22 সেপ্টেম্বর 2024
  • / 332 Time View
১২০

অগ্নিশিখা প্রতিবেদকঃ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন।রোববার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে মৃত্যু হওয়া ওই যুবকের নাম আবুল হোসাইন। তিনি নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ সেপ্টেম্বর) মারা যান তিনি। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে — ‘অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম ও ডেঙ্গু শক সিনড্রোম’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন ও নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে, চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছে মোট ১৩ জন। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৮ জন নারী এবং ২ শিশু। এ নিয়ে সেপ্টেম্বরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৩ জনে।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। আর আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

Update Time : 11:26:44 পূর্বাহ্ন, রবিবার, 22 সেপ্টেম্বর 2024