DHAKA 7:46 pm, Friday, 13 March 2026

গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : 08:41:37 পূর্বাহ্ন, মঙ্গলবার, 27 আগস্ট 2024
  • / 352 Time View
১৩৯

অগ্নিশিখা প্রতিবেদকঃছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ঘটা ‘গণহত্যা’ তদন্তে বাংলাদেশ জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, আমাদের এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে প্রতিনিধিদল এসেছিলেন। তারা স্রেফ আমাদের এখানে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। আমরা তাদের নিশ্চিত করেছি তাদের যত ধরনের সাহায্য প্রয়োজন আমরা তা করবো। তাদের অনুরোধ করেছি, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর আরও বেশি সদস্যদের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছি। তারা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্যদের খুব প্রশংসা করেছেন।

তিনি আরও বলেন, কিছুক্ষণ আগে চীনের অ্যাম্বাসেডরও এসেছিলেন। বাংলাদেশে প্রায় নয় হাজারের মতো চাইনিজ রয়েছে। অ্যাম্বাসেডর তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের অনুরোধ করেছে। আমরা বলেছি, আমাদের পক্ষে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার অবশ্যই তা করবো। বন্যায় ক্ষতিগ্রস্তদের যত ধরনের সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন সেগুলো আমরা চেয়েছি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : 08:41:37 পূর্বাহ্ন, মঙ্গলবার, 27 আগস্ট 2024