খালেদা জিয়ার মিলাদ মাহফিলে ফুল দিয়ে বরণ, চেয়ারম্যানসহ ৪ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
- Update Time : 01:48:41 অপরাহ্ন, রবিবার, 18 জানুয়ারি 2026
- / 105 Time View
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানসহ চারজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (আজ) দুপুরে শৌলপাড়া মনরখান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ যোগদান অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর পালং-জাজিরা–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম সাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, জেলা যুবদলের সভাপতি মো. আরিফ হোসেন মোল্লা, শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি নাজমুল হক বাদল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, চিকন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভিপি/জিপি অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদারসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু ফুল দিয়ে একে একে বরণ করে নেন শৌলপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল মান্নান খান ভাসানী, শৌলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, শৌলপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার সিরাজুল ইসলাম খান এবং আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস খান।
এ সময় পালং-জাজিরা আসনের এমপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম জনগণের উদ্দেশ্যে বলেন, “যখন মানুষের ভোটাধিকার খর্ব হয়, বাকস্বাধীনতা থাকে না, গণমাধ্যম স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারে না—তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের পাশে এসে দাঁড়ায় এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ




















