DHAKA 5:34 pm, Saturday, 7 March 2026

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা— ডিএমপি কমিশনার

  • Update Time : 09:58:09 পূর্বাহ্ন, রবিবার, 29 সেপ্টেম্বর 2024
  • / 263 Time View
৭৭

অগ্নিশিখা প্রতিবেদকঃ কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাঈনুল হাসান। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) পল্টন আউটার স্টেডিয়াম মাঠে ‘ওয়ালটন-ক্র‍্যাব ক্রীড়া উৎসব-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, এরকম যারা এরইমধ্যে মুক্তি পেয়েছে, তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে। তারা আমাদের সার্ভিল্যান্সে (নজরদারি) আছেন। নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশে এখনো যোগদান না করা সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা যোগদান করেননি সেটা একেবারেই মিনিমাম নম্বর। যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সব থানার কার্যক্রম চলছে, তিন-চারটি থানা রিপেয়ারের অপেক্ষায় আছে। যেগুলো আগামী ৪-৫ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।

অপর এক প্রশ্নের জবাবে ঢাকার পুলিশপ্রধান বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমাদের একটি কাজ প্রতিরোধমূলক। যে ব্যবস্থায় আমাদের টহল ব্যবস্থা থাকে, যাতে অপরাধ সংঘটিত না হয়। আর যখন অপরাধ হয়ে যায় তখন আমরা বিষয়টিকে তদন্তে নিয়ে আসি অপরাধীকে যাতে খুঁজে বের করা যায়। খুনের ঘটনা যেগুলো হয়েছে সেসব প্রপার ইনভেস্টিগেশন করে অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, আমরা সব বিষয়ে কাজ করছি। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান চলছে। গতকাল রাতেও মোহাম্মদপুরের জেনেভা ক্যাস্পে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সেখান থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধারসহ অনেকে গ্রেফতার হয়েছে। এটা আমাদের চলমান প্রক্রিয়া, এমন অভিযান চলমান থাকবে।

এর আগে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশের (ক্র্যাব) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপি সবসময়ই ক্রাইম রিপোর্টারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই। ডিএমপি ঢাকা মহনগরীর শান্তি-শৃঙ্খলায় কাজ করছে। ক্রাইম রিপোর্টাররাও তথ্য-উপাত্ত দিয়ে আমাদের সাহায্য করে যাচ্ছেন।

তিনি বলেন, আমরা অপরাধ নিয়ন্ত্রণে ক্রাইম রিপোর্টারদের সাপোর্ট পাচ্ছি। ডিএমপি ও ক্রাইম রিপোর্টারদের মধ্যে সুসম্পর্ক ঐতিহ্যগতভাবে থাকবে, সামনের দিনগুলোতেও এটি অব্যাহত থাকবে।

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আবু সালেহ আকন, আবুল খায়ের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব মানিকসহ ডিএমপির পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা— ডিএমপি কমিশনার

Update Time : 09:58:09 পূর্বাহ্ন, রবিবার, 29 সেপ্টেম্বর 2024