DHAKA 4:58 pm, Thursday, 12 March 2026

আমির হোসেন আমু গ্রেপ্তার

  • Update Time : 10:54:07 পূর্বাহ্ন, বুধবার, 6 নভেম্বর 2024
  • / 251 Time View
৮২

অগ্নিশিখা প্রতিবেদকঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ডিবি।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন, আমির হোসেন আমুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হবে।

দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ‘সরকার পতনের পর থেকে আমু পলাতক ছিলেন। তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হচ্ছিল। আজ তার অবস্থান শনাক্তের পর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। ডিবি কার্যালয়ে আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য মিলবে।’

কোন মামলায় আমুকে গ্রেপ্তার দেখানো হতে পারে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি। তাকে ডিবিতে আনা হচ্ছে। পরে বিস্তারিত জানাানো সম্ভব হবে।’

আমুর জীবনবৃত্তান্ত থেকে জানা গেছে, তিনি ১৯৭৩ সালে ঝালকাঠি ও রাজাপুর নির্বাচনি এলাকা থেকে সংসদ সদস্য হন। এছাড়া ২০০০ সালের উপনির্বাচনে ঝালকাঠি-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পান আমু। ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়ে তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগ (মালেক) থেকে। পরের যে নির্বাচনগুলোয় আওয়ামী লীগ অংশ নিয়েছিল, তার সব কটিতেই দলের মনোনয়নে ভোট করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

আমির হোসেন আমু গ্রেপ্তার

Update Time : 10:54:07 পূর্বাহ্ন, বুধবার, 6 নভেম্বর 2024