DHAKA 5:27 pm, Thursday, 12 March 2026

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ নিলয় গ্রেফতার

  • Update Time : 07:35:56 পূর্বাহ্ন, মঙ্গলবার, 31 ডিসেম্বর 2024
  • / 199 Time View
৮৩

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ফতুল্লায় বিদেশের তৈরি অত্যাধুনিক পিস্তল সহ এস,এম, ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত এস,এম, ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করে।

সোমবার সকাল দশটার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়াস্থ বেবি বেগমের বাড়ীর সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তলসহ এস,এম, ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেফতার করা হয়। তার বাড়ী ঢাকার কেরানীগঞ্জ হলেও তারা জামতলা এলাকায় বসবাস করে।

তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে ও তিনি জানান।অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান শরিফুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ নিলয় গ্রেফতার

Update Time : 07:35:56 পূর্বাহ্ন, মঙ্গলবার, 31 ডিসেম্বর 2024